রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

কারাগারের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জানতে চেয়েছেন হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা দেশের ৬৮টি কারাগারে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিকাণ্ড থেকে বন্দিদের জীবন বাঁচাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব ও কারা মহাপরিদর্শককে আগামী ৩০ দিনের মধ্যে পৃথক প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

আজ সোমবার একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন।

এছাড়া, হাইকোর্ট একটি রুল জারি করে দেশের কারাগারগুলোতে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, চার সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা চেয়েছেন।

এর আগে, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান মিলন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। আবেদনে তিনি বলেছিলেন, দেশের ৫৫টি জেলা কারাগার ও ১৩টি কেন্দ্রীয় কারাগারে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ত্রুটিপূর্ণ। কারাগারে অগ্নিকাণ্ড হলে, বন্দীদের জীবন ঝুঁকিতে পড়তে পারে বলেও তিনি আবেদনে যোগ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ