রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

করোনায় আরো ২২ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে বৈশ্বিক মহামারী মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮০৩ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৭১জনকে ৫ লাখ ২৩ হাজার ৩০২ জন। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৭ হাজার ৭১৮ জন হয়েছে।

আজ (১১ জানুয়ারি) সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৭৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৯০ জনের। সুস্থ হয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ১১ হাজার ৩৮০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ২৯ লাখ ১৭ হাজার ৩৩৪ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৮৩ হাজার ২৭৫ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪৬ লাখ ৭ হাজার ৪৩১ জন এবং মারা গেছেন এক লাখ ৫১ হাজার ১৯৮ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮১ লাখ ৫ হাজার ৭৯০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ তিন হাজার ১৪০ জনের।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ এক হাজার ৯৫৪ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬১ হাজার ৮৩৭ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩০ লাখ ৭২ হাজার ৩৪৯ জন। এর মধ্যে মারা গেছে ৮১ হাজার ৪৩১ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ