শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

বিজয় সুসংহত করতে অপশক্তিকে পরাজিত করতে হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওবায়দুল কাদের বলেছেন, আজকের বাংলাদেশের এগিয়ে যাওয়া ঈর্ষণীয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তি সংগ্রামে আমরা অনেক দূর উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে গেছি। কিন্তু এখনও সাম্প্রদায়িক অপশক্তি আমাদের বিজয়কে সংহত করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কাজেই বিজয়কে সুসংহত করতে হলে এই অপশক্তিকে পরাজিত করতে হবে।

রোববার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজকে আমাদের বিজয়ের ৫০ বছর পর একটা কথা মনে পড়ে, যে আমরা কি বিজয়কে সুসংহত করতে পেরেছি? আজকে বিজয়ী হওয়ার পর, বঙ্গবন্ধুর নৃসংশ হত্যাকাণ্ডের পর বদলে যাওয়া বাংলাদেশের কারিগর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কিন্তু আমাদের বিজয়ের শত্রুরা এখনো তৎপর, এখনো তারা ষড়যন্ত্র করছে। কাজেই শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা আমাদের বিজয়কে সুসংহত করবো। এটাই আজকের প্রত্যাশা। আর বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আজকের এই দিন আমাদের কাছে অসম্পূর্ণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ