রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

পাকিস্তানের মাওলানা ফজলুর রহমানের সঙ্গে জমিয়ত নেতা মহিউদ্দিন ইকরামের সাক্ষাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি ও পিডিএফ এর প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

সম্প্রতি পাকিস্তান জমিয়ত সভাপতির বাসভবনে হওয়া এ সৌজন্য সাক্ষাতে জমিয়তের সাংগঠনিক বিষয়ে দীর্ঘ সময় আলোচনা হয়। মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম মাওলানা ফজলুর রহমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে দাওয়াত গ্রহণ করেন তিনি। এ সময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের সাথে ফোনে কথা বলেন মাওলানা ফজলুর রহমান।

উল্লেখ্য, পাকিস্তান জমিয়ত প্রধান মাওলানা ফজলুর রহমানের বাবা মুফতি মাহমুদ রহ. ছিলেন পাকিস্তান সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য বিশেষ ভূমিকা পালন করেছিলেন। রাজধানীর মতিঝিলে ‘হোটেল পূর্বাণী’তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ১৯৭০ নির্বাচনের পর সরকার গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন তিনি।

সে বৈঠকে উপস্থিত ছিলেন মুজাহিদে মিল্লাত মাওলানা শামসুদ্দিন কাসেমী রহ.ও জমিয়ত নেতা ক্বারী আব্দুল খালেক আস‌আদীসহ বাংলাদেশের কয়েকজন শীর্ষ আলেম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ