শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করল টুইটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘সহিংসতায় উসকানি দেয়ার আশঙ্কায়’ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে টুইটার।

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার ছিল আট কোটি ৮০ লাখ। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে বুধবার তার সমর্থকদের নজিরবিহীন হামলার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টটি ১২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছিল।

টুইটারে ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যের পর শ্বেতাঙ্গ দাঙ্গাবাজরা ক্যাপিটল ভবনে হামলা চালায় এবং এর ফলে এক নারী ও এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনের প্রাণহানি ঘটে।

টুইটার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট (@realDonaldTrump) থেকে দেয়া সাম্প্রতিক পোস্টগুলো গভীরভাবে পর্যালোচনা করে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

আবারও দাঙ্গায় উসকানি দেয়ার আশঙ্কায় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা। একটি ব্লগ পোস্ট প্রকাশ করে টুইটার ট্রাম্পের একাউন্ট বন্ধের কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ