শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইউটিউব নিয়ে এলো নতুন ছয় ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউটিউব। ইন্টারনেটে ভিডিও দেখার জনপ্রিয় সাইট। বর্তমান সময়ে ইন্টারনেট সভ্য সমাজের মানুষের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। ইন্টারনেট ছাড়া যেন একটি মুহূর্তও কাটে না। ইউটিউবে দৈনিক লাখো ভিডিও আপলোড হয়। আর দেখা হয় প্রায় কোটি ভিডিও। শিক্ষা, বিনোদন, বিজ্ঞান, প্রযুক্তি থেকে শুরু করে এমন কোনো বিষয় নেই- যা এ ওয়েবসাইটে পাওয়া যায় না। বিভিন্ন বিষয়ের তথ্য জানতে এ সাইটের ওপর নির্ভরতা বাড়ছে। সম্প্রতি ইউটিউব তাদের মোবাইল অ্যাপে বেশ কিছু নতুন ফিচার ও পরিবর্তন এনেছে। অ্যাপটির হালনাগাদ সংস্করণের ব্যবহারকারীরা এসব ফিচার উপভোগ করতে পারবেন।

ভিডিও চ্যাপ্টারসঃ ইউটিউব অ্যাপে বেশ কিছুদিন আগে থেকে দেখা গেলেও এবার চ্যাপ্টারস ফিচারটিকে আনুষ্ঠানিকভাবে সব ডিভাইসের জন্য যুক্ত করা হয়েছে। চ্যাপ্টারস ফিচারটিতে কনটেন্ট ক্রিয়েটররা ডেসক্রিপশনে ভিডিওর মধ্যকার বিভিন্ন অংশের টাইম স্ট্যাম্প যোগ করতে পারবে। ভিডিও দেখার সময় ইউটিউব ব্যবহারকারীরা খুব সহজেই চ্যাপ্টারস ফিচারটির মাধ্যমে ভিডিওর বিভিন্ন অংশে স্কিপ করতে পারবে।

স্ট্রিমভিত্তিক ইউআইঃ অটো প্লে ফিচার তো আগে থেকেই রয়েছে ইউটিউবে। এবার সেই ফিচারটিকে অনেকটাই স্ট্রিমভিত্তিক বানিয়ে দিয়েছে ইউটিউব। এখন থেকে অটো প্লে আলাদাভাবে ভিডিওর নিচে নয়, বরং ভিডিও প্লেয়ারের একদম ওপরের কোনায় প্রদর্শিত হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজে অটো প্লে চালু বা বন্ধ করতে পারবে।

বেডটাইম রিমাইন্ডারঃ যারা রাতের বেলা মোবাইলে ইউটিউব দেখতে বেশি পছন্দ করে, তাদের জন্য এই ফিচারটি খুবই কার্যকর। এই ফিচার ব্যবহার করলে বেঁধে দেওয়া সময়ে ইউটিউব অ্যাপই জানিয়ে দেবে তার ঘুমানোর সময় হয়েছে। বেডটাইম রিমাইন্ডার সেট করতে ইউটিউব অ্যাপের সেটিংসে যান। এরপর জেনারেল সেকশনে প্রবেশ করলে ‘রিমাইন্ড মি হোয়েন ইট ইজ বেডটাইম’ অপশনটি দেখা যাবে। সেখান থেকে ঘুমের সময় নির্ধারণ করে দেওয়া যাবে। ওই সময়ে যদি ব্যবহারকারী ইউটিউব অ্যাপ ব্যবহার করে ইউটিউব দেখে, তবে অ্যাপই জানাবে যে ঘুমানোর সময় হয়েছে।

শর্টসঃ অনেকেই ‘শর্টস’ ফিচারটিকে টিকটকের মতো বললেও এটি মূলত তেমন কিছু নয়। শর্টস মূলত ইউটিউবের সংক্ষিপ্ত ভিডিও নিয়ে নির্মিত আলাদা একটি সেকশন। শর্টসে প্রদর্শিত ভিডিওগà