রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র মজলিসের খতমে কুরআন ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুরের সভাপতিত্বে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শফিক উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমীন সাদী, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ শাহীন, প্রকাশনা ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, বায়তুলমাল ও অফিস সম্পাদক মুহাম্মদ আবদুল গাফফার, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়নগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ জারির হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি কেএম ইমরান হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ ইসমাইল খন্দকার, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি আহসান আহমদ খান, উত্তর সেক্রেটারি মুহাম্মদ আবু সালেহ, প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ