রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

করোনায় আরো ২০ প্রাণহানি, শনাক্ত ৯৯১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। তাদের মধ্যে পুরুষ ১৬ এবং নারী ৪ জন। হাসপাতালে ১৯ জন এবং বাড়িতে একজন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন সাত হাজার ৬৭০ জন। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ৯৯১ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ১৭ হাজার ৯২০ জনে।

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৮০টি পরীক্ষাগারে ১৪ হাজার ৬২৯টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৮৬ হাজার ৮৮৫টি। একই সময় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ৯৯১ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ লাখ ১৭ হাজার ৯২০ জনে।

গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৬ দশমিক ৮৫ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৭৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। এর আগে গত ২ জানুয়ারী ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৭ দশমিক ০৫ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৮৫ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৯৪৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ৬২ হাজার ৪৫৯ জনে।

করোনায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ৮ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে দুইজন, সিলেটে একজন, খুলনায় একজন, ময়মনসিংহে দুইজন। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ পাচঁ হাজার ৮৩১ জন (৭৬ দশমিক ০৩ শতাংশ) ও নারী এক হাজার ৮৩৯ জন (২৩ দশমিক ৯৭ শতাংশ)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ