শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

বিএনপি সব সময় মানব কল্যাণে কাজ করে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জেল-জুলুম, হামলা-মামলা নির্যাতন মাথায় নিয়েও বিএনপির নেতাকর্মীরা সব সময় মানব কল্যাণে কাজ করেন, তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

রোববার (৩ জানুয়ারি) দিবাগত রাতে শ্যামলী, আদাবর ও মোহাম্মদপুর এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন মুক্ত ছিলেন, তিনি প্রতি বছরই শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেন। শীত বস্ত্র বিতরণ করতেন। তিনি এখন গৃহবন্দি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১/১১ সরকারের নির্যাতনের শিকার হয়ে বিদেশে আছেন। তাদের পক্ষ থেকে আমরা শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। নিপীড়ন নির্যাতন সহ্য করেও আমরা মানব কল্যাণে কাজ করে যাচ্ছি। অথচ সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না।’

তিনি বলেন, ‘বর্তমানে উত্তরাঞ্চলে প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে। দেশের কোনো মন্ত্রী এমপিকে সেখানে সহায়তা করতে দেখছি না। আপনারা দেখেছেন কী না জানি না, তারা সবাই বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেয়া নিয়ে ব্যস্ত। তারা দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পের প্রচার চালাতে ব্যস্ত। কিন্তু দেশের মানুষের পেটে ভাত নেই। গায়ে কাপড় নেই। অথচ এসব দিকে তাদের নজর নেই।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ