রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নেই বলে সৎ ও যোগ্য নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিদার শফিক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন দেশের মানুষ আজ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি জনগণের কোন আস্থা নেই। বিগত বছরগুলোতে বিভিন্ন পর্যায়ের নির্বাচনসমূহে ব্যাপক কারচুপি, প্রার্থীর অভিযোগ আমলে না নেওয়া এবং বিজয়ী প্রার্থী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান অস্বাভাবিক হওয়াসহ নানা অভিযোগের ভিত্তিতে এই নির্বাচন কমিশন বিতর্কিত হয়েছে।

তিনি আরো বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নেই বলে সৎ ও যোগ্য নেতৃত্ব সৃষ্টি হচ্ছেনা। এর দায় নির্বাচন কমিশন কোন ভাবেই এড়াতে পারেনা। গতকাল বাদ আসর পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরীর মাসিক আমেলায় মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজিপুরীর পরিচালনায় উক্ত আমেলায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

তিনি তার বক্তব্যে বলেন আমাদেরকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে। দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। তাহলে সাংগঠনিক প্রতিটি কাজও নেকীর কাজে পরিণত হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কুদ্দুস,মাওলানা মকবূল হোসাইন,মুফতী জাকির হোসাইন কাসেমী, মাওলানা তাজুল ইসলাম আশ্রাফী,মুফতী আব্দুল গণী, মুফতী বশীরুল হাসান খাদিমানী,মুফতী মাহবুবুল আলম, মাওলানা শামছুল আরেফীন,মাওলানা হাফেজ ওমর আলী, মাওলানা নূর মোহাম্মাদ কাসেমী,মাওলানা হেদায়েতুল ইসলাম ও মাওলানা হসান প্রমূখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ