রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

নীলফামারীতে আল্লামা কাসেমী স্মরণে দোয়া ও জমিয়তের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিদার শফিক: নীলফামারী জেলা জমিয়তের উদ্যোগে সৈয়দপুর দারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে রাহবারে মিল্লাত আল্লামা নূর হোছাইন কাসেমী রহ.এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। নীলফামরী জেলা জমিয়তের সভাপতি ও দারুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হারুন রিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সৈয়দপুর জামেয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম,মাওলানা ইসমাঈল হোসেন রিয়াজী, শাইখুল হাদিস মাওলানা আব্দুর রব, মাওলানা সোলায়মান ও মাওলানা মকসূদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, তালীম, তাবলীগ, তাসাউ্উফ, সিয়াসত, ইকামতে দীন, ইশাআতে দীন,তাহাফ্ফুজে দীন ও ঈমানী আদোলন-সংগ্রামসহ ইসলামের প্রতিটি অঙ্গনে আল্লামা নূর হোছাইন কাসেমি রহ.নিষ্ঠার সাথে নিরলস ভাবে পরিশ্রম করেছেন। তাঁর দৃঢ়তা ছিল পর্বতসম আর আপোষহীনতায় তিনি ছিলেন অনন্য।

তিনি বলেন, তার দিবা-রাত্রির পরিশ্রম ও সাধনায় গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান। তাঁর নির্দেশনা,পৃষ্ঠপোষকতা ও পরিচর্যায় ফুলে-ফলে সৌন্দর্যমন্ডিত হয়েছে অনেক গুলো ফুলবাগান। আর প্রিয় সংগঠন জমিয়তের জন্য তিনি ছিলেন সদা নিবেদিতপ্রাণ। মহান আল্লাহ যেন আল্লামা নূর হোছাইনন কাসেমী রহ.এর দরজা বুলুন্দীর ফয়সালা ফরমান।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে মাওলানা আফেন্দীর নির্বাচনী এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং আরোকিছু প্রোগ্রামে অংশ গ্রহণ করেন ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ