শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

সুন্দরী স্ত্রী সে, যে আপনাকে জান্নাতের কাছে নিয়ে যাবে: মুফতি আনাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সাবেক বলিউড অভিনেত্রীর স্বামী মুফতি আনাস বলেছেন, ‘সুন্দরী স্ত্রী সে, যে আপনাকে জান্নাতের কাছে নিয়ে যাবে।’ দ্বীনের ওপর অটল থাকার জন্য বলিউডকে বিদায় জানানো সানা খানের সাথে বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি এ কথা লিখেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে সানা খান একটি লাল বিয়ের পোশাক পরেছেন এবং তার স্বামী মুফতি আনাস সাদা পোশাক পরেছেন। ছবিতে কারো চেহারা দেখা যাচ্ছে না।

ছবির ক্যাপশনে তিনি সুন্দরী স্ত্রী প্রসঙ্গে লিখেন, সুন্দরী স্ত্রী সে নয়, যাকে দেখে তোমার চোখ জুড়ায়। বরং সেই প্রকৃত সুন্দরী স্ত্রী; যে তোমাকে জান্নাতে কাছে পৌঁছে দেয়।

তিনি আরও লিখেন, সানা খানকে আমার স্ত্রী বানিয়ে আল্লাহ তায়ালা আমার ওপর দয়া করেছেন।

এর আগে ভারতীয় গনমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মুফতি আনাস সাঈদ বলেন, তার কারণে সানা খান বিনোদন দুনিয়া ছাড়েননি। এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি কখনোই সানাকে নির্দিষ্টভাবে জীবনযাপনের জন্য বাধ্য করিনি। ৬ মাস আগে ইনস্টাগ্রামে সানা জানিয়েছিলেন তিনি হিজাব পরবেন। তখন সবাই ভেবেছিল করোনার কারণে তিনি এমনটি করেছন। কিন্তু সানা সবসময়ই কাজের জায়গা থেকে নিজেকে আলাদা রাখতে চেয়েছিলেন। আমি ভেবেছিলাম, ওকে কিছুটা সময় দেওয়া উচিত। তবে ও হঠাৎই বিনোদন দুনিয়া ছাড়ার কথা ঘোষণা করে দিল। এতে আমিও কিছুটা হতবাক হয়েছিলাম।'

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ