রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

আসামে ৭০০ মাদরাসা বন্ধের ষড়যন্ত্র রুখে দাঁড়ান: ইসলামী ঐক্য আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসামে বিধানসভায় আসামের ৭০০ মাদ্রাসা বন্ধ করে দেয়ার আইন পাশ করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক যুক্ত বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ডক্টর মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।

নেতৃদ্বয় বলেন, মাদ্রাসা বন্ধের এই আইন ভারত থেকে ইসলাম ও মুসলমানদের উৎখাত করার গভীর ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে বিজেপি সরকারের হিন্দুত্ববাদী জিঘাংসার চরম বহিঃপ্রকাশ ঘটেছে। ভারতে ইসলাম ও মুসলমদের উৎখাত করার এহেন ঘৃণ্য পদক্ষেপ বিশ্বের ২০০ কোটি মুসলমান কোনোভাবেই বরদাশত করবে না।

নিজস্ব ধর্মীয় শিক্ষা অর্জন করা মুসলমানদের মৌলিক অধিকার। তাদের মৌলিক অধিকার থেকে বি ত করার জন্য হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী শক্তি যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারা এ ব্যপোর সোচ্চার হওয়ার জন্য ওআইসি সহ বিশ্ব মুসলিম সরকার প্রধানদের প্রতি আহ্বান জানান।

তারা আরা বলেন, ভারতের মুসলমানদের মৌলিক অধিকার নিশ্চিত করতে তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। প্রত্যেক ঈমানদারদের এ ব্যাপারে সোচ্চার প্রতিবাদ জানাতে হবে।

তারা ভারতের অভ্যন্তরে ও বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানবাধিকারবাদীদের প্রতি আবেদন জানিয়ে বলেন, মুসলমানদের ধর্মীয় শিক্ষার মৌলিক অধিকার কেড়ে নেয়ার ব্যাপারে সোচ্চার না হলে ইতিহাস আমাদের কাউকে ক্ষমা করবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ