রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ৯৯০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৫৭৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ৫০০ জন।

আজ শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৯০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ৫০০ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৫৭৬ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ১৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ২২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৮ লাখ ২৭ হাজার ৩৮৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫ কোটি ৯৪ লাখ ২ হাজার ১৮১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৭৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৫০০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ