রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

এবার চীনেও পাওয়া গেছে করোনার নতুন স্ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার চীনে করোনাভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত করা হয়েছে। বুধবার চাইনিজ সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তথ্য জানান। যদিও চীনের উহান থেকে প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

এক প্রতিবেদনে সিডিসি জানায়, ব্রিটেন থেকে চিনে আসা ২৩ বছরের এক নারী শিক্ষার্থীর দেহে ধরা পড়েছে নতুন ধরণের এ করোনাভাইরাস। ডিসেম্বরের ১৪ তারিখ সাংহাইতে তার করোনা পরীক্ষা করার পর তার শরীরে করোনার নতুন ধরণ শনাক্ত হয়।

আরো জানায়, আক্রান্ত চীনা মহিলার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাকে আইসোলেশনে রাখার পাশাপাশি জিনোম সিক্যুয়েন্সিংও করা হয়। সেখানেই দেখা যায় এই ভ্যারিয়েন্টের অবস্থান। চিনের বিদেশমন্ত্রকের তরফে জানান হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য ব্রিটেন থেকে চিনে সমস্ত উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ