শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

মুকেশ আম্বানিকে সরিয়ে এশিয়ার শীর্ষ ধনী ঝং শানশান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে সরিয়ে এশিয়ার শীর্ষ ধনীর স্থান দখল করলেন চীনের ধনকুবের ঝং শানশান। ভ্যাকসিন ম্যাগনেট এবং চীনের বৃহত্তম বোতলজাত পানি উৎপাদনকারী সংস্থা নংফু স্প্রিংয়ের প্রতিষ্ঠাতা ঝং শানশান।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে, ঝংয়ের মোট সম্পদ এই বছর ৭০.৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৭৭.৮ বিলিয়ন ডলার। তিনি বিশ্বের একাদশতম ধনী ব্যক্তি। 'লোন ওল্ফ' নামে খ্যাত ৬৬ বছরের ঝং শানশান নিজের ব্যবসা শুরুর আগে নির্মাণকর্মী, সংবাদপত্রের প্রতিবেদক, ওষুধ প্রস্তুতকারক এবং পানীয় সংস্থার এজেন্ট হিসেবে কাজ করেছেন।

চীনে সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের সময় হাঙ্গজুতে জন্ম নেওয়া ঝাংয়ের প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। ২০২০ সালের এপ্রিলে ঝং-নিয়ন্ত্রিত বেইজিং ওয়ান্টাই বায়োলজিক্যাল ফার্মেসি সাংহাই স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হয়। নংফু স্প্রিংয়ের শেয়ার হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পর এ বছরের সেপ্টেম্বরে জনপ্রিয় হয়ে ওঠে। নংফুর শেয়ার মূল্য প্রায় ১৫৫ শতাংশ বেড়েছে। নংফু স্প্রিংয়ের লাল ক্যাপযুক্ত বোতলজাত পানি ছোট ছোট দোকান থেকে শুরু করে বড় হোটেলে বিক্রি হয়।

বেইজিং ওয়ানটাই বায়োলজিক্যালের শেয়ারের মূল্য বেড়েছে ২০০০ শতাংশের বেশি। বিশ্বে করোনার ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর একটি হলো বেইজিং ওয়ান্টাই বায়োলজিক্যাল।

এখানে উল্লেখযোগ্য যে বোতলজাত পানি উৎপাদন সংস্থার শেয়ারবাজারে তালিকাভুক্তি এবং একটি ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বেশির ভাগ অংশীদারি ঝং শানশানের সম্পদ বৃদ্ধিতে সহায়তা করেছে। সূত্র: ব্লুমবার্গ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ