বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ভ্যাকসিন উৎপাদনে বিশ্বে ১০ম স্থানে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করে প্রশংসায় ভাসছেন ইরানের তরুণ বিজ্ঞানীরা। দেশটির জাতীয় সংসদের স্পিকার প্যানেলের সদস্য সাইয়্যেদ মোহসেন দেহনাভি প্রশংসা করে বলেন, ভ্যাকসিন তৈরি করে এসব তরুণ বিজ্ঞানী ইরানকে বিশ্বের সম্মানজনক আসনে বসিয়েছেন। করোনা ভ্যাকসিন উৎপাদনে ইরান এখন বিশ্বের দশম দেশ।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ এবং একতরফা নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের বিজ্ঞানীরা স্বাস্থ্য খাতে বিশাল সফলতা এনেছেন। এটি দেশের জন্য অনেক বড় সম্মান এবং বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে বসাতে এসব বিজ্ঞানী সহযোগিতা করেছেন। বিদেশ থেকে আমদানি করা ভ্যাকসিনের ওপর আমাদের কোনো নজরদারি ছিল না, সেগুলোকে কিনতে হবে শুধু বিদেশি কোম্পানির ইস্যু করা সার্টিফিকেটের ওপর ভিত্তি করে কিন্তু দেশে যে ভ্যাকসিন উৎপাদিত হচ্ছে তা সম্পূর্ণভাবে প্রয়োজনীয় নজরদারির ভিত্তিতেই হচ্ছে।

এছাড়া তিনি বলেন, ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে ইরানের জন্য গৌরবজনক ইতিহাস রয়েছে এবং ১০০ বছর আগে ইরান ভ্যাকসিন তৈরি করেছে, সে কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকার করেছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ইরান এবং মিসর ১০০ বছর আগে ভ্যাকসিন উৎপাদনকারী দেশ ছিল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ