মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিজাতীয় কালচার ‘থার্টি ফার্স্ট নাইট’ ও কিছু কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহিরুল ইসলাম হোসাইনী

আসছে নতুন বছর। প্রিয় একটি বছরের বিদায়ে স্বাগত জানাবো তাকে। তবে সে স্বাগত যদি হয় পাপাচার ও নাফরমানির মধ্য দিয়ে তা জীবনে কতটুকু সুফল বয়ে আনবে তা খুব সহজেই অনুমেয়।

দেশে থার্টি ফার্স্ট নাইট পশ্চিমাদের থেকে আমদানি করেছে কথিত বুদ্ধিজীবী সমপ্রদায়। সচেতন মানুষজন বলে থাকেন, একটি শালীন সমাজের বুনিয়াদ গড়ার পরিবর্তে অশ্লীলতার ভাগাড় সৃষ্টি করতেই উৎসাহী। এরা একদিকে পহেলা বৈশাখের মাহাত্ম্য প্রচার করেন অন্যদিকে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনের উসকানী দিয়ে থাকেন। যে উদযাপনে যুবক শ্রেণি মাদকে ডুবে থাকে।

আশ্চর্যের বিষয় হলো, তারাই আবার যুবশ্রেণীকে উপদেশ দেন ‘মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতনকে না বলুন’। খুব জানতে ইচ্ছে করে, উচ্ছৃঙ্খলা ও পাপাচারের অসংখ্য উপলক্ষ তৈরি করে মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বন্ধ করা কি কোনোভাবেই সম্ভব? নাকি এটা শুধু বলতে হবে তাই বলা হচ্ছে!

একজন সাধারণ রুচিশীল মানুষও থার্টি ফার্স্ট নাইটের এই নোংরামি সমর্থন করতে পারেন না। এই ধরনের পাপাচার বন্ধ করতে সচেষ্ট হওয়া প্রত্যেক সচেতন নাগরিকের অবশ্যকর্তব্য। আর একটি মুসলিম দেশের অভিভাবক হিসেবে দেশের সরকারের কর্তব্য এই ধরনের চরিত্রবিধ্বংসী বিজাতীয় উৎসব কঠোরহস্তে দমন করা।

সরকারকে শুকরিয়া, এবছর এ বেহায়াপনামূলক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছে। যদি এটি করোনার কারণে করেছে। তবে আশা করবো ধর্মপ্রাণ মানুষের প্রিয় বাংলাদেশে বিজাতীয় এ কালচার আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না সরকার।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ