বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

যুব মজলিস প্রবাসী শাখার উদ্যোগে কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিবেদক

ছয়টি ঋতুর ভিন্ন ভিন্ন রঙে রঙিন আমাদের প্রিয় দেশ। কিন্তু বছরের বেশিরভাগ সময়ই গরমে আমাদের জীবন কাটে। মাত্র দু তিন মাসের জন্য আমাদের বাংলার বুকে নেমে আসে এক আশ্চর্য শীতলতা। আর কখনো এই শীতের প্রকোপ মাত্রা ছাড়িয়ে যায়। তখন অসহায় ও বাস্তহারা মানুষগুলো কষ্টে দিন যাপন করেন।

দেশের সাধারণ মানুষদেরকে এই শীতে উষ্ণতা দিতে বিভিন্ন স্থানে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম করে আসছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

এরই ধারাবাহিকতায় আজ ৩০ ডিসেম্বর (বুধবার) কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস প্রবাসী শাখার উদ্যোগে কম্বল বিতরণ করেন। এ সময় প্রথম ধাপে শতাধিক মাদরাসার দরিদ্র ছাত্র,রিকশাচালক ফুটপাতের পরে থাকা মানুষ ও দোকানীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক,মাওলানা ফজলুর রহমান, যুব মজলিস কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি মাওলানা আব্দুল হামিদ, সহসভাপতি মহাম্মাদ শামসুল আলম, বাইতুল মাল সম্পাদক মুহাম্মাদ হাবিবুর রহমান, আব্দুল মুমিন প্রমূখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ