শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জানুয়ারির শেষ সপ্তাহে টিকা পাওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে করোনার টিকা পাওয়ার আশা করা হচ্ছে। তিন কোটি ডোজ টিকা পাওয়ার জন্য ইতোমধ্যে সিরাম ইন্সটিটিউটের সঙ্গে চুক্তি হয়েছে। ওয়ার্ক অর্ডারও প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠনটিকে ব্যাংক গ্যারান্টি প্রদানের অনুরোধ করা হয়েছে; যার বিপরীতে সরকার পেমেন্ট দিতে পারে।

মঙ্গলবার বাংলাদশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) উদ্যোগে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও কোভিড-১৯ এর নতুন স্টেইন (পরিবর্তিত রূপ) ছড়ানো নিয়ন্ত্রণকল্পে ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনার টিকা অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন থাকতে হবে। সরকার এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহ টিকাদানের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

তিনি বলেন, প্রথমদিকে নানা অপ্রতুলতা, অনভিজ্ঞতা, ল্যাবের স্বল্পতা সত্ত্বেও সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনার প্রথম ঢেউ সফলতার সাথে মোকাবিলা করা সম্ভব হয়েছে। এখন প্রস্তুতি, ইকুইপমেন্টস ও অভিজ্ঞতার আলোকে দ্বিতীয় ঢেউও আরও ভালোভাবে মোকাবিলা করা সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ সহনীয় পর্যায়ে উন্নীত করার র‌্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশ বিশ্বের মধ্যে ২০তম স্থান পেয়েছে।

সংগঠনের সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, ডা. মুহা. মঈনুল আহসান, ড. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা. আফজাল মিঞা, সৈয়দ মুহা. মোর্শেদ হোসেন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ