বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

চিকিৎসক ওপর হামলা, নেত্রকোনায় ডাক্তারদের কর্মবিরতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের চিকিৎসক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় কর্মবিরতি পালন করছে ডাক্তাররা।

আজ বুধবার সকাল থেকে নেত্রকোনা স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) উদ্যেগে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি শুরু হয়।

নেত্রকোনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. রিয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জেলার বিভিন্ন উপজেলা চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

এদিকে, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা সকাল থেকে বন্ধ রয়েছে। শুধুমাত্র জরুরি বিভাগ খোলা রয়েছে। এতে করে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন দূরদুরান্ত থেকে আসা রোগীরা। এছাড়াও জটিল রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে বিপাকে পড়েছেন।

নেত্রকোনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. রিয়াদ জানান, জামালপুরে চিকিৎসাকের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার না হলে এই কর্মবিরতি অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ