রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা

যারা ভাস্কর্যে হাত দিয়েছে, ৯ জানুয়ারি তাদের মরণ ঘণ্টা বাজানো হবে: শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হাত দিয়েছে, হাতুড়িপেটা করেছে আগামী ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে তাদের মরণ ঘণ্টা বাজানো হবে। যে দিন থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দেয়া হয়েছে সেদিন থেকে হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে। নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য একেএম শামীম ওসমান এক কর্মী সমাবেশে এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ যখন ঘণ্টা বাজায় সারা বাংলাদেশে তখন ঘণ্টা বাজে। আগামী ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে এই ঘণ্টা বাজাবো। এ ঘণ্টার এমন আওয়াজ হবে সেই আওয়াজে ভাস্কর্য বিরোধীদের হৃদপিণ্ড বন্ধ হয়ে যাবে। এদিকে আগামী ৯ তারিখের সমাবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল (২৮ ডিসেম্বর) সোমবার রাতে বন্দর উপজেলার সুরুজ্জামান টাওয়ারে বন্দর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রাসেল, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, ছালিমা হোসেন শান্তা প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ