রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা

এবার সম্ভবত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটি গণমাধ্যমকে বলেছেন, করোনার কারণে এবার সম্ভবত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে না।

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার খন্দকার লূৎফর কবির জানিয়েছেন, করোনার কারণে এবার বিশ্ব ইজতেমা হবে না এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে সরকার থেকে।

বিশ্ব ইজতেমাকে সামনে রেখেই প্রতি বছর ৫দিন ব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। মহামারি করোনার কারণে প্রতিবছরের ন্যায় এবারও রাজধানী টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে গত ১৮ ডিসেম্বর থেকে জোড় অনুষ্ঠিত হয়েছে। জোড় ইজতেমা উপলক্ষে গত ১৬ ডিসেম্বর থেকেই বিশ্ব ইজতেমা ময়দানে আসেন মুসুল্লিরা। এরপর ১৯ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে জোড় ইজতেমা শেষ হয়েছে।

মহামারি করোনার কারণে বিশ্বব্যাপী তাবলিগের কার্যক্রম সীমিত পরিসরে অঞ্চলভিত্তিক তাবলিগের এ দাওয়াতি কার্যক্রম চালু রয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই তাবলিগের সাথীরা তাদের চিল্লার কার্যক্রম অব্যাহত রেখেছেন। এর আগে গতবছর (২০২০ সালে) ১০, ১১, ১২ জানুয়ারি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।

ওদিকে টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানের এক জিম্মাদার জানিয়েছেন, মাদরাসা উলূমি দ্বীনিয়া মালওয়ালী কাকরাইল মসজিদের আহলে শুরার পরামর্শ সভায় বিশ্ব ইজতেমার তারিখ ও কার্যক্রম নির্ধারণ হয়ে থাকে। গতবছর বিশ্ব ইজতেমা মাঠে একটি তারিখ ঘোষণাও করেছিলো। তবে বর্তমান বৈশ্বিক করোনার দরুণ আহলে শুরা এখনো বিশ্ব ইজতেমার তারিখ ও কার্যক্রমের তারিখ নির্ধারণ করেনি। পরিস্থিতি স্বাভাবিক হলে কাকরাইলের আহলে শুরার পরামর্শ সভায় বিশ্ব ইজতেমার পরবর্তী তারিখ ও কার্যক্রম ঘোষণা করা হবে। জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা হবার সম্ভাবনা নেই বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত বিশ্ব ইজতেমার পরে কাকরাইল মসজিদের আহলে শুরার বৈঠকে ২০২১ সালের বিশ্ব ইজতেমার তারিখ প্রথম পর্বের তারিখ ৮,৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ