শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী  ‘পর্যাপ্ত সার মজুত রয়েছে, সার পেতে কারও অসুবিধা হবে না’  ‘শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’ বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন বাহরাইন-কুয়েত-আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব দেশের ফ্লাইট বন্ধ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো বুঝিয়ে দিন: ইসলামী আন্দোলন ‘কেউ যেন কারো ওপর জুলুম করতে না পারে, এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব’ আদি রূপে ফিরবে রাজধানীর জিরানি-মান্ডা খাল

বিশ্বে করোনায় মৃত্যু ১৭ লাখ ৭১ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনা ভাইরাসে ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি। মহামারিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ৭১ হাজারেরও বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ১১ লাখ ৩৫ হাজার ১৬৩ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৭১ হাজার ৪৪৮ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৭২ লাখ ৮৩ হাজার ৪৯৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৮৪৭ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৪১ হাজার ১৩৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি দুই লাখ আট হাজার ৭২৫ জন এবং মারা গেছেন এক লাখ ৪৭ হাজার ৯৪০ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৪ লাখ ৮৪ হাজার ২৮৫ জন মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৯১ হাজার ১৪৬ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ