বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পাকিস্তান চেকপোস্টে বন্দুকধারীর হামলা, ৭ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে সাত সেনা নিহত হয়েছেন। রোববার সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বালুচিস্তান প্রদেশের হারনাই জেলায় এ ঘটনা ঘটে। খবর ডেইলি পাকিস্তানের।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গতকাল রাতে বালুচিস্তান প্রদেশের হারনাই জেলার একটি চেকপোস্টে হামলার ঘটনা ঘটে। এসময় ৭জন সেনা মারা যায়। সেনাবাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে এবং তল্লাশি চালাচ্ছে। হামলাকারীদের গ্রেফতারের জন্য ওই এলাকা সিল করে দেয়া হয়েছে।

হামলায় যারা মারা গেছে- ডেপুটি সুবেদার গুলজার, সিপাহী ফয়সাল, আবদুল রউফ, ফকির মুহাম্মদ ও জামাল।

এদিকে সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন সেনাবাহিনীর চেয়ে নিহতের সংখ্যা বাড়িয়ে বলেছেন। তিনি জানান, বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দুজন বেসরকারি দেহরক্ষী রয়েছেন।

গুলিবর্ষণে আরও ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে এক টুইটবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, বেলুচিস্তানে জঙ্গিদের হামলায় সাত সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত সদস্যদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

ওআই/আব্দুল্লাহ আফফান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ