রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা

চালের বাজার নিয়ন্ত্রণহীন, জনদুর্ভোগ বাড়ছে: ইসলামী আন্দোলন ঢাকা মহানগর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চালের বাজার নিয়ন্ত্রণহীন, সরকার জনদুর্ভোগ লাঘবে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চালের দাম নিয়ন্ত্রণহীন। প্রতিদিন চালের দাম বাড়ছেই। সেইসঙ্গে ভোজ্যতেলের দামও পাল্লা দিয়ে বাড়ছে। প্রতি লিটারে বৃদ্ধি পেয়েছে ২৫ টাকা। বাণিজ্যমন্ত্রী চালের দাম কেন বাড়ছে তা বলতে পারেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন।

তারা বলেন, চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ জনগণ দিশেহারা। দেশের জনগণ করোনার কারণে ঠিকভাবে বেতন পাচ্ছে না, ব্যবসা মন্দা, কাজকর্ম নেই। সবমিলে সাধারণ মানুষ খুব কষ্টে আছে। জনগণের কষ্ট লাঘব করা সরকারের প্রধান দায়িত্ব। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ না করে সরকার সিন্ডিকেটগুলোকে সুযোগ করে দিয়েছে। অবিলম্বে চালের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, জনগণ রাস্তায় নেমে আসলে সরকারের জন্য সুখকর হবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ