বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ক্যামেরুনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার পশ্চিম ভাগের একটি রাষ্ট্র ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৮ জন। স্থানীয় সময় রোববার (২৭ ডিসেম্বর) নেমেলে গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা জানায়, ৭০ সিটের বাসটি ফৌম্বান শহর থেকে রাজধানী ইয়াওনডে দিকে যাচ্ছিল। গভীর রাতে সেখানকার ভিড় এড়াতে গেলে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা বাসে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে অনেকের অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে মারা যান বেশ কয়েকজন।

জানা যায়, বেশিরভাগ যাত্রী তাদের পরিবারের সঙ্গে নতুন বছর উদযাপন করতে বাড়ি যাচ্ছিলেন। অনেকে প্রিয়জনদের জন্য নানা উপহার সামগ্রী কিনে নিয়ে যাচ্ছিলেন বলে জানান আলজাজিরা।

এদিকে দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনায় হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ক্যামেরুন সরকার।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ