বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

করোনা সহায়তা বিলে ট্রাম্পের স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে এ বিলটিকে ‘বাজে খরচ’ বলে ট্রাম্প মন্তব্য করেন। তার দাবি, এটি মহামারি মোকাবিলায় কোনও ভূমিকা রাখতে পারবে না। এজন্য তিনি এই বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান।

দীর্ঘ আলোচনার পর কংগ্রেস করোনার আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে ৯০ হাজার কোটি ডলারের তৃতীয় সহায়তা প্যাকেজ পাস করে সোমবার।

এ তহবিল থেকে প্রতি আমেরিকান ৬০০ ডলার পাবেন। বেকাররা আরও ৩০০ ডলার করে সাপ্তাহিক ফেডারেল বেকার ভাতা পাওয়ার কথা। এর মাধ্যমে প্রায় করোনা মহামারীতে চাকরি হারিয়ে অসহায় এক কোটি ৪০ লাখ মার্কিনি সহায়তা পাবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প এখন ফ্লোরিডায় রয়েছেন। শেষ পর্যন্ত কেন তিনি বিলে সই করার সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি। যদিও তার উপর কংগ্রেসের উভয় পক্ষ থেকেই ক্রমবর্ধমান চাপ ছিল।

বিলে স্বাক্ষর না করায় নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার দায় এড়িয়ে যাচ্ছেন। এটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ