রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা

এখন থেকে অ্যাম্বুলেন্সে আদালতে আসবেন মাওলানা সাঈদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে অ্যাম্বুলেন্সে চড়ে আদালতে হাজিরের অনুমতি দেয়া হয়েছে। আজ সোমবার যাকাতের টাকা আত্মসাতের মামলায় বিচারিক আদালত এ আদেশ দেন।

এদিন আদালতে প্রবেশের অনুমতিও পেয়েছেন মাওলানা সাঈদীর দুই ছেলে শামীম সাঈদী ও মাসুদ সাঈদী।

মাওলানা সাঈদীসহ ছয় আসামির বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের কোটি টাকা আত্মসাত মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য থাকায় আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তাকে বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আনা হয়।

এ মামলার বাকি আসামীরা হলেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক। আবুল কালাম আজাদ এবং আব্দুল হক পলাতক রয়েছেন। অপর তিন আসামি জামিনে আছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ