শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আল্লামা শফি হত্যা মামলা তদন্তে সহায়তা দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শফি হত্যা মামলা তদন্তে প্রয়োজনে পুলিশ সব ধরনের সহযোগিতা দেবে। তবে ঘটনার কারণ বের করতে বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে। যেখানে সরকারের হস্তক্ষেপ নেই।

রোববার (২৭ ডিসেম্বর) ফার্মগেটে এলেন বাড়িতে ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশে বিচার বিভাগ স্বাধীন। আল্লামা শফী হত্যা মামলার তদন্ত বিচার বিভাগ করছে। সেক্ষেত্রে তারাই প্রকৃত ঘটনা বের করবেন। বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করে না। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকুক এবং যেভাবে ঘটুক তার প্রকৃত কারণ বেরিয়ে আসবে। তদন্তে যদি পুলিশের প্রয়োজন হয় তাহলে সবক্ষেত্রে সহযোগিতা করবে।

মন্ত্রী বলেন, তার অনেক ভক্ত, অনুসারী, প্রিয়জনরা মামলা করেছেন। এ ধরনের মামলা বিচার বিভাগের ওপর ন্যস্ত হয়। সেভাবেই হচ্ছে। বিচার বিভাগ কতদিন কত দ্রুত মামলা তদন্ত করবে, তা একান্তই তাদের এখতিয়ার। এক্ষেত্রে আমাদের করার কিছু নেই। সরকারও চায় ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসুক। সবাইকে সহনীয় ও ধৈর্যশীল হতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ