বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আরেক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশ কয়েকটি দেশে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাই নতুন বৈশিষ্ট্যের করোনা সংক্রমণ রোধে আরো এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। গতকাল রোববার সন্ধ্যায় সৌদি আরব এতথ্য জানায়।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আকাশপথ, স্থলপথ ও জলপথ দিয়ে সৌদিতে প্রবেশ ও বাহির হওয়া আরও এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।

তবে যারা সৌদি আরবের নাগরিক নন, তাদের সৌদি আরবের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে বিমানবন্দরগুলোকে নির্দেশ দিয়েছে জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে এ কাজ করতে বলা হয়েছে।

জিএসিএ শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে এই বলে যে, বিদেশি বিমানগুলো চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে সেসব বিমানের কোনো ক্রু বিমান থেকে বিমানবন্দরে নামতেই পারবে না। বিমানবন্দরের স্টাফদের সঙ্গেও সশরীরে সাক্ষাৎ করতে পারবে না তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ