বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আজারবাইজান ও আর্মেনিয়ার পাল্টাপাল্টি সেনা হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিরোধপূর্ণ এলাকা নাগোরনো-কারাবাখের খোজাভেন্দ অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার এক আজারবাইজানি সেনাকে হত্যা করেছে আর্মেনিয়ার সেনাবাহিনী। একই সময় এর পাল্টা প্রতিশোধে ৬ আর্মেনীয় সেনাকে হত্যা করে আজারবাইজান সেনাবাহিনী।

সোমবার (২৮ডিসেম্বর) আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গণমাধ্যমকে এ কথা জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২৭ ডিসেম্বর স্থানীয় সময় সাড়ে তিনটার দিকে খোজাভেন্দ অঞ্চলের আগাদাম গ্রামে অবৈধভাবে একটি আর্মেনীয় সশস্ত্র বাহিনী আজারবাইজানের সেনাবাহিনীর একটি দলের ওপর হামলা চালায়। এতে গাবারোভ এলমির রাইয়িল নামে এক আজারবাইজানি সেনা নিহত এবং আলিয়েভ এলিমিন সুলাইমান নামে অপর এক সেনা আহত হয়েছেন। এর পাল্টা প্রতিশোধ হিসেবে ছয় সদস্যের আর্মেনীয় সশস্ত্রবাহিনীকে নির্মূল করা হয়।

প্রসঙ্গ, প্রায় ত্রিশ বছর বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ আর্মেনীয় নৃ-গোষ্ঠীদের দখলে ছিল। ওই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। ছয় সপ্তাহের টানা যুদ্ধের পর ১০ নভেম্বর রাশিয়ার হস্তক্ষেপে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এতে ওই অঞ্চলটির বেশিরভাগ আজারবাইজানকে ছেড়ে দিতে বাধ্য হয় আর্মেনিয়া।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ