সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দুধের শিশুকে বুকে রেখেই দুর্ঘটনায় মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধায় দুই মাসের শিশুপুত্রকে কোলে নিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে মারা গেছেন এক গৃহবধূ। দুর্ঘটনায় মায়ের মৃত্যু হলেও নিরাপদ আছেন বুকে আগলে রাখা শিশু সোয়ান মিয়া।

রোববার (২৭ ডিসেম্বর) সকালে সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর-মাদারগঞ্জ আঞ্চলিক সড়কের বড় জামালপুর তালেবের চাতাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাথী বেগম সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর গ্রামের রমজান আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রমজান আলী তার স্ত্রী সাথী বেগম ও দুই ছেলেকে মোটরসাইকেলে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে বড় জামালপুরের তালেবের চাতাল এলাকায় একটি অটোভ্যানকে জায়গা ছেড়ে দিতে গেলে সাথী বেগম কোলের শিশু সোয়ান (২ মাস) ও আরেক ছেলে সিয়াম মিয়াকে (১১ বছর) নিয়ে ছিটকে রাস্তায় পড়েন যান। সে সময় রাস্তার পাশে থাকা একটি ইট ভাঙ্গা মেশিনের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন সাথী বেগম।

পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। তবে দুর্ঘটনায় নিহত সাথী বেগমের স্বামী রমজান আলী ও দুই ছেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হাসপাতালে নেওয়ার আগেই সাথী বেগমের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুর রহমান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ