রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

জামিনে মুক্ত বায়তুল মোকাররম থেকে গ্রেপ্তার হওয়া ছাত্ররা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্দির একমাস পর জামিনে মুক্তি পেয়েছে বায়তুল মোকাররম থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ছাত্ররা!হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল থেকে গ্রেপ্তার হয়েছিলেন তারা।

আজ (২৭ ডিসেম্বর) রবিবার বিকেল ৩টায় সিএমএম কোর্টের বিজ্ঞ বিচারক তাদের জামিনে মুক্তি দেন। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ নভেম্বর বায়তুল মোকাররম উত্তর গেটে অনুমতি ছাড়া বিক্ষোভ করলে পুলিশ গ্রেফতার করে তাদের।

মাওলানা শরীফ হোসেন জানান, গ্রেপ্তার করা হয়েছিল মোট ২৩ জন শিক্ষার্থীকে। এর মাঝে ১৮ জনের জামিন লাভ হয়েছে। এছাড়া বাকি পাঁচজন শিশু হওয়ায় আগামী জানুয়ারিতে তাদের মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, একসাথেই সবার জামিন লাভ হতো। তবে শিশুদের কোর্ট বন্ধ থাকায় এখনই জামিন হচ্ছেনা এ পাঁচ শিশুর।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ