রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ইসলামের কথা বলায় একটি মহল আলেমদের প্রতিপক্ষ বানাচ্ছে: অধ্যক্ষ ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, প্রবল বাধাবিপত্তির পরও মানুষ ইসলামের দিকে ঝুঁকছে, এটা ইসলামবিরোধী শক্তিগুলো কিছুতেই মেনে নিতে পারছে না। তাই তারা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

আজ (২৭ ডিসেম্বর) রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আলেম সমাজকে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ বানানো হচ্ছে। ইসলামের বিবি-বিধানকে কোনভাবেই মেনে নিতে না পেরে আলেমদের বিরুদ্ধাচরণ করছে তারা। ভাস্কর্যসহ অন্যান্য ইস্যুতে ওলামায়ে কেরামের যৌক্তিক বক্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার নানা অপচেষ্টা চালানো হচ্ছে। এমতাবস্থায় ইসলাম, দেশ ও মানবতার পক্ষে দেশপ্রেমিক জনতাকে সীসাঢালা প্রাচীরের ন্যায় মজবুত থেকে সামনে এগিয়ে যেতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, কোন কোন প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়ে সংঘাতের উস্কানি দিচ্ছেন। এহেন পরিস্থিতিতে সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে এসব অনৈতিক কর্মকান্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলেম সমাজকে প্রতিপক্ষ বানানোর পরিণাম কখনো ভাল হয় না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ