রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন মাওলানা নূরুল ইসলাম জিহাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে জামিয়া ইসলামিয়া মাখজাুনুল উলূম মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মাওলানা নূরুল ইসলামকে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

গত ২৩ ডিসেম্বর (বুধবার) জোহরের পর দারুল উলূম হাটহাজারী মাদরাসায় আমিরে হেফাজতের কার্যলয়ে এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে সংগঠনের নায়েবে আমির ঢাকা জামিয়া নূরিয়া কামরাঙ্গিচরের মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জিকে সিনিয়র নায়েবে আমির, সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে যুগ্মমহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিধি আরও বৃদ্ধি করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়। বিভিন্ন পদে সংযোজন করা হয়েছে।  যারা যুক্ত হলেন, মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান (পীর সাহেব বাহাদুরপুর), মাওলানা আব্দুস সবুর (শায়খুল হাদীস বগুড়া), মাওলানা আফজালুর রহমান ফেনী, মাওলানা আব্দুল বাছির সুনামগঞ্জ, মাওলানা আইয়ুব বাবুনগর, মাওলানা মহিউল ইসলাম বোরহান রেঙ্গা মাদরাসা, মাওলানা আব্দুল বাছেত আজাদ হবিগঞ্জ, মাওলানা আব্দুল হালিম (বরিশাল)কে নায়েবে আমীর।

সহকারী মহাসচিব মাওলানা মুফতী সাইফুদ্দিন কাসেমী, মাওলানা মুশতাকুন নবী কাসেমী ও মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ ময়মনসিংহ, মাওলানা সানাউল্লাহ মাহমুদী বরিশাল, মাওলানা রেজাউল করীম রংপুর, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা কবি মুহিব খান, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ নাজীব, প্রফেসর ড. শেখ মুহাম্মদ ইউসুফ ঢা.বি., সহকারী অর্থ সম্পাদক মাওলানা সুহাইল সালেহ, সহকারী প্রচার সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দীন ও মাওলানা কামরুল ইসলাম কাসেমী, সহকারী আইন বিষয়ক সম্পাদক এ্যডভোকেট মিজানুর রহমান ও এ্যডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সহকারী সমাজকল্যান সম্পাদক মাওলানা মুহাম্মদ শফি ও মুফতী জাকির হুসাইন কাসেমী, সহকারী দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী কেফায়াতুল্লাহ আযহারী ও মাওলানা ওমর ফারুক ফরিদী, সহকারী আন্তর্জাতিক সম্পাদক মাওলানা হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা ফয়েজ আহমদ লন্ডন, ও মাওলানা হাফেয ওবাইদুল্লাহ কাতার, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. শহিদুল ইসলাম ফারুকী। সহকারী ত্রান ও পুনর্বাসন সম্পাদক মাওলানা জুনায়েদ বিন ইয়াহইয়া।

সদস্য হিসেবে মনোনীত করা হয়- মুফতী এনামুল হক কাসেমী বসুন্ধরা, মাওলানা কামরুজ্জামান ফরিদপুর, মাওলানা আব্দুল হামিদ কুষ্টিয়া, মাওলানা শব্বির আহমদ শরীয়তপুর, মাওলানা নজরুল ইসলাম সিরাজগঞ্জ, মাওলানা সানাউল্লাহ কামরাঙ্গিচর, মাওলানা ফজলুল করীম রাজু বগুড়া, মাওলানা নাসিরুল্লাহ যশোর, মাওলানা আব্দুল আযিয টাঙ্গাইল, মাওলানা আবুল কাসেম, মাওলানা আব্দুল কাইয়ুম নেত্রকোনা, মাওলানা ফজলুর রহমান গাজীপুর, মাওলানা মনিরুজ্জামান বায়তুন-নূর, মাওলানা শওকত হোসেন সরকার নরসিংদী, মাওলানা আব্দুল্লাহ সাভার, মুফতী দ্বিন মুহাম্মদ আশরাফ কুমিল্লা, মাওলানা আবু ইউসুফ কেরানীগঞ্জ, মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মুফতী শেহাব উদ্দিন, মাওলানা আলমগীর মাসউদ রাউজান, মাওলানা আব্দুল্লাহ চন্দ্রদিঘলিয়া, মাওলানা হাসান ফারুক গজারিয়া, মাওলানা মুহাম্মদ সোহেল চৌধুরী, মাওলানা ইউসুফ সাদেক, মাওলানা শোয়াইব চৌধুরী মাওলানা তরিকুল ইসলাম নওগাঁ, মাওলানা ওহিদুল আলম উত্তরা, মুফতী আব্দুল মালেক, মওলানা সালাহ উদ্দিন মানিকগঞ্জ, মাওলানা আবুল কাসেম পটুয়াখালী, মাওলানা মনসুর ও নূর মুহাম্মদ।

উপদেষ্ঠা মন্ডলি সদস্যগণ মাওলানা মুফতী ফয়জুল্লাহ পীর সাহেব মাদানীনগর, মাওলানা আব্দুল হক খতীব ময়মনসিংহ, প্রফেসর হামীদুর রহমান ঢাকা, মাওলানা মোবারক উল্লাহ বি-বাড়ীয়া, মাওলানা মুফতী দেলওয়ার হুসাইন ঢাকা, মাওলানা হাফেয সাআদত হুসাইন রাঙ্গুনিয়া, মাওলানা হিফজুর রহমান মুহাম্মদপুর, মাওলানা মুহসিন আহমদ সাহেবজাদা শয়খে কৌড়িয়া, মাওলানা হেলাল উদ্দীন ফরিদপুর, মাওলানা মজদুদ্দিন আহমদ সিলেট, মুফতী শফিকুল ইসলাম সাইনবোর্ড, মাওলানা মুহাম্মদ মুসলিম কক্সবাজার, মাওলানা শাহাব উদ্দিন মদুনাঘাট।

হেফাজত ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- আমীরে হেফাজত শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী, উপদেষ্টা সদস্য আল্লামা নোমান ফয়জী, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা হাফেয তাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মুফতী জসিম উদ্দিন, যুগ্ন মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকীম, মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা হাবীবুল্লাহ আজাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, সহকারী অর্থ সম্পাদক হাফেয মুহাম্মদ ফয়সাল ও আলহাজ্ব মুহাম্মদ আহসানুল্লাহ প্রমুখ।

ওআই/আব্দুল্লাহ আফফান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ