বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৪০ জন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার প্রজারকান্দা গ্রামের নূর হোসেনের ছেলে বাদল মিয়া (৪৫) ও শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিরাশ আলী (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার টেম্পোতে লোক উঠানো কেন্দ্র করে দুগ্রামের কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়। রাতে আমিরগঞ্জ বাজারে দুপক্ষে এসব নিয়ে সালিশও বসেন। সেখানে প্রজারকান্দা গ্রামের আতাউরকে মারধর করে শান্তিপুরের লোকজন।

এর জেরে শনিবার সকাল ৯টার দিকে দুপক্ষের অন্তত দুই হাজার লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারের কাছে আন্ধাইর এলাকায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হন।

প্রত্যন্ত এলাকা হওয়ায় সেখানে পুলিশের পৌঁছাতে কিছুটা দেরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয়রা জানান, আহতদের হবিগঞ্জে পাঠানো হয়েছে।

ইটনা থানার ওসি মুর্শেদ জামান জানান, দুই গ্রামের বাসিন্দাদের পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ