শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইসরায়েলের সঙ্গে মরক্কোর সম্পর্ক স্থাপন দুর্ভাগ্যজনক: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের সঙ্গে মরক্কোর সম্পর্ক স্বাভাবিক করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সংগঠনটি অবরুদ্ধ গাজা শহরে প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।

হামাসের বিবৃতিতে কুদস দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু মুসলিম দেশের মধ্যে প্রতিযোগিতা ও তড়িঘড়ি করার ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জাতির আশা-আকাঙ্ক্ষা ও তাদের স্বাধীনতা অর্জনের অধিকারকে বিসর্জন দিয়ে মুসলিম বিশ্বের স্বার্থ অর্জিত হতে পারে না। যেসব মুসলিম দেশ ফিলিস্তিনি জাতির শত্রুর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা করছে তাদের পক্ষে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থনের দাবি বাতুলতা ছাড়া আর কিছু নয়।

হামাসের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জাতি কুদস কমিটির সভাপতির দায়িত্ব পালনকারী মরক্কোর কাছ থেকে এ ধরনের আচরণ আশা করেনি এবং এর পরিণতি ভালো হবে না। এতে আরও বলা হয়, মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের সুবিধাকে কাজে লাগিয়ে এখন ইসরায়েল বায়তুল মুকাদ্দাস ও আল-আকসা মসজিদের বিরুদ্ধে আগ্রাসন জোরদার করার সুযোগ পাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ