রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা

করোনায় সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আখম জাহাঙ্গীর হোসাইন আর নেই। করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তিনি ও তার স্ত্রী সেলিনা হোসাইন করোনায় আক্রান্ত হয়ে গত ৩ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন। পরে জাহাঙ্গীর হোসাইনের শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি রাখা হয়েছিল তাকে। বিকেল সাড়ে ৪টায় মৃত্যু হয় তার।

আখম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

পারিবারিক সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মিরপুর-১ মাজার রোডের প্রিয়াঙ্গণ হাউজিংয়ের বাসভবনে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ হেলিকপ্টারযোগে তার নিজ এলাকা পটুয়াখালীতে নেওয়ার পর বেলা ১২টায় দশমিনা কলেজ মাঠে দ্বিতীয়, বাদ জুম্মা গলাচিপা হাইস্কুল মাঠে তৃতীয় এবং বাদ আছর চর চন্দ্রাইল মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে চতুর্থ ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে চর চন্দ্রাইল কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে দাফন করা হবে তাকে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ