রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা

অবশেষে পাকিস্তান কারাগার থেকে দেশে ফিরলেন আট বাংলাদেশী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ দেড় বছর পর দেশে ফিরেছেন আরব সাগরের ওমান সীমানা থেকে ঝড়ের কবলে পড়ে পাকিস্তানে গিয়ে আটক আট বাংলাদেশী। তারা বৃহস্পতিবার রাতে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ বিমান যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায়।

ফেরত আসা এই বাংলাদেশীদের সবার বাড়ি নোয়াখালী। এরা হলেন, মো. শহিদ, মো. ইউসুফ, মোহাম্মদ খান, মো. শরিফ, মো. শাহরাজ, মো. নবির, আবুল কাশেম ও দেলোয়ার। দীর্ঘদিন পরে দেশে ফেরত আসায় তারা স্বস্তি প্রকাশ করেন।

জানা যায়, এই আট বাংলাদেশী কর্মী বৈধভাবে ওমানের একটি ফিশিং বোটে কর্মরত ছিলেন। ২০১৯ সালের মে মাসে ওমান সংলগ্ন আরব সাগরে মাছ ধরার সময় তাদের ফিশিং বোট স্রোতের টানে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ে। এরপর পাকিস্তানী কোস্ট গার্ড তাদের আটক করে।

জানা যায়, পররাষ্ট্র মন্ত্রলায় সম্প্রতি তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। করাচীর বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মালির কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের ফেরানোর উদ্যোগ নেয়া হয়।

আরো জানা যায়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করে। আর্থিক সামর্থ্য না থাকায় সরকারি খরচে বিমান ভাড়াসহ আনুষঙ্গিক ব্যয়ের অনুমোদন দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর তাদের ফিরিয়ে আনা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ