বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ফরিদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইফুল ইসলাম, ফরীদপুর থেকে>

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফিউচার ফাউন্ডেশন।

গতকাল বুধবার দুপুরে নগরকান্দা উপজেলা হল রুমে অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু, উপজেলা ভূমি কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সোহেল রানা, নগরকান্দা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর মিয়া, নগরকান্দা কলেজের অধ্যক্ষ কাজী আফতাব হোসেন, জেলা পরিষদের সদস্য আনজুমান আরা বেগম, ফিউচার ফাউন্ডেশনের দাতা সদস্য গোলাম মাওলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, প্রবীণ সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক বোরহান আনিস, ফিউচার ফাউন্ডেশনের পরিচালক মাহফুজুর রহমান। অনুষ্ঠানে ফরিদপুরের নগরকান্দা উপজেলার অসহায় ২ শতাধিক নারী-পুরুষের মাঝে লেপ বিতরণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ