বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পঞ্চগড়ে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড় পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদসহ ৪ জন আহত হয়েছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, আজ দুপুরে পৌরসভার জালাসী ও হঠাৎপাড়ায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলাম। এ সময় লাঠিসোটা নিয়ে যুবলীগকর্মী মনির, রাজুসহ কয়েকজন যুবক তাদের ওপর হামলা করে।

এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন রনিকসহ যুবদল ও ছাত্রদলের চারজন আহত হন।

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের নির্দেশে এ হামলা হয়েছে অভিযোগ করেন তৌহিদুল ইসলাম।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই এমপি গত মঙ্গলবার স্থানীয় হিমালয় পার্কে সভা করেছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ