বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

নাইজেরিয়ায় অপহরিত ৮০ শিক্ষার্থীর সবাই হিফজ বিভাগে পড়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ায় এক দল সন্ত্রাসী ১৯ ডিসেম্বরে সেদেশের পুলিশের সাথে বন্দুকযুদ্ধে লিপ্ত হওয়ার পর এই সন্ত্রাসীরা ৮০ জন শিক্ষার্থীদের অপহরণ করেছিল। অপহৃত এসকল শিক্ষার্থীদের মুক্ত করেছে দেশটির পুলিশ। জানা গেছে অপহৃত সকলেই হিফজুল কুরআনের শিক্ষার্থী ছিলেন।

নাইজেরিয়ার পুলিশের মুখপাত্র জাম্বো ইসা এক বিবৃতিতে বলেছেন, বন্দুকধারীরা কাটসিনা রাজ্যের মাহুতা গ্রামের একটি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এসকল শিক্ষার্থীদের অপহরণ করেছিল।

জাম্বো ইসা আরও বলেছেন, অপহরণকারীরা এসকল শিশুদের অপহরণ করার আগে আপর ৪ জনকে অপহরণ করেছিল। এছাড়াও ১২ টি গরু চুরি করেছে।

নাইজেরিয়ার পুলিশ মুখপাত্র গুরুত্বারোপ করে বলেছেন যে, শিক্ষার্থীরা অপহরণ হওয়ার পর পুলিশ তাদের উদ্ধার করার জন্য তৎক্ষণাৎ একটি বিশেষ দল গঠন করে। গত আট দিনে নাইজেরিয়ার কাটসিনা প্রদেশে অপহরণের ঘটনা দুইবার ঘটেছে।

শুক্রবার, ১৭ ডিসেম্বর নাইজেরিয়ার পুলিশ বন্দুকধারীদের দ্বারা অপহৃত দুজনকে মুক্ত করতে সক্ষম হয়েছে। এছাড়াও গতসপ্তাহে কঙ্কারা শহর থেকে অপহৃত ৩৪৪ জন শিক্ষার্থীকেও পুলিশ মুক্ত করেছে। বোকো হারাম ১১ ডিসেম্বর কঙ্কারা শহরে একটি স্কুলে হামলার দায় স্বীকার করেছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ