বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ঘুরে ঘুরে ফুলপুর ইউএনও’র কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ফুলপুর প্রতিনিধি>

ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এলাকায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করছেন। প্রায় প্রতিদিনই রুটিন মাফিক তিনি একেক এলাকায় বের হন কম্বল বিতরণ করতে।

তারই ধারাবাহিকতায় বুধবার রাতে গিয়েছিলেন ফুলপুর সরকারি কলেজ রোডে দারুল ইহসান কাসিমিয়া (এক্সিলেন্ট) মাদরাসায়। সেখানে তিনি এতিম, অনাথ ও অসহায় শিশুদের মাঝে একশত কম্বল বিতরণ করেন।

ইউএনও বলেন, মহামারি এই করোনা ভাইাসের সময়ে কেউ যাতে শীতে কষ্ট না পায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। আমরা সরকারের প্রতিটি অনুদান জনগণের দোর গোঁড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

এসময় দারুল ইহসান কাসিমিয়া (এক্সিলেন্ট) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, চরনিয়ামত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকান্দর হোসেন, রেড ক্রিসেন্টের জেলা সদস্য তাসফিক হক নাফিও প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ইউএনও শীতেষ চন্দ্র সরকার ফুলপুর গার্লস স্কুল, মোকামিয়া ও রামভদ্রপুর আশ্রয়ন প্রকল্প, বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় কম্বল বিতরণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ