বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. ছিলেন মানুষ গড়ার কারিগর: মহিউদ্দিন ইকরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা, গুলশান, ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান আল্লামা নূর হোসাইন কাসেমী রহ . ছিলেন সত্যিকারার্থে একজন দরদী উস্তাদ ও মানুষ গড়ার কারিগর। তাঁর হাতে গড়া ছাত্ররা বাংলাদেশ, আমেরিকা ও লন্ডনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। তাঁর ইন্তেকালে যে শূন্যতা বিরাজ করছে, তা পূরণ হবার নয়। তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব,হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.এর স্নেহাস্পদ শাগরেদ শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম কুমিল্লায় আল্লামা কাসেমী রহ. স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আজ ২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর উদ্যোগে আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল কুমিল্লাস্থ জান্নাতুল বাকি ইন্টারন্যাশনাল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জমিয়ত কুমিল্লা মহানগরীর সহ-সভাপতি মাওলানা সারোয়ার আলম ভূঁইয়া। পরিচালনা করেন নগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জিহাদী।

বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, মাওলানা নুরুল হক সিরাজী ও মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ