রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা

অসত্য তথ্যের ভিত্তিতে ইসির বিরুদ্ধে অভিযোগ: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আর্থিক অনিয়ম ও দুর্নীতি নিয়ে ৪২ বিশিষ্ট নাগরিকের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

কে এম নূরুল হুদা বলেন, অসত্য তথ্যের ভিত্তিতে ইসির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ‘ইসির নিয়োগ-প্রক্রিয়া ছিল শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়নি।’

সিইসি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই ৪ কোটি ৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ করা হয়েছে। ‘এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।’

সম্প্রতি দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিবৃতি দিয়েছেন এবং রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন। তারা ইসির বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ