রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল

সীমান্ত হত্যা বন্ধ না করলে ভারতের সাথে আলোচনা নয়: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া বলেছেন, বিভিন্ন সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধে সরকারকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটাই দেশপ্রেমিক নাগরিকদের দাবি।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের সীমান্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের নাগরিকদের যে নির্বিচারে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদের ভাষা নেই। সীমান্ত হত্যাকান্ডের অবসান হওয়া উচিত।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশে স্বাধীনতার পর থেকে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের অসংখ্য নাগরিক বিনা বিচারে নিহত হয়েছে। যা বর্তমান সরকারের আমলেই অনেক। প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে যখন বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে হত্যা করা হয়- এটা অবশ্যই জাতিসংঘ মানবাধিকারের যে সনদ রয়েছে তার চরম লঙ্ঘন এবং মানুষের যে ন্যূনতম বিচার পাওয়ার অধিকার রয়েছে সেটারও লঙ্ঘন। এ ব্যাপারে ভারতকে কঠোর চাপ প্রয়োগের মাধ্যমে তা নিরসন করতে হবে, প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ