বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ভারতকে পাকিস্তান সেনাপ্রধানের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া ভারতের সেনাবাহিনীকে হুঁশিয়ার করে দিয়েছেন । তিনি বলেছেন, ভারতীয়রা উস্কানি দিচ্ছে। সম্প্রতি তারা জাতিসংঘের যানবাহনকে টার্গেট করেছে। এর ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা হুমকিতে পড়েছে।

জানা যায়, ভারতীয় সেনাবাহিনী বিনা উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজাদ জম্মু-কাশ্মীরে হামলা করে একজন নারীকে হত্যা করেছে। একটি অল্প বয়স্ক বালক সহ দু’জন বেসামরিক ব্যক্তি এতে আহত হয়েছে। এরপর আজাদ জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বরফে আচ্ছাদিত এলাকায় পাকিস্তানি সেনাদের অবস্থান পরিদর্শনে যান সেনাপ্রধান বাজওয়া।

পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে বলেছে, এ সময় সেনাপ্রধানকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনী ‘ইচ্ছাকৃতভাবে’ নিয়ন্ত্রণ রেখা বরাবর বেসামরিক মানুষজনকে টার্গেট করছে বলে অভিযোগ করা হয়। তাকে জানানো হয়, সম্প্রতি ভারতীয় সেনারা জাতিসংঘের একটি গাড়ি টার্গেট করেছিল আন্তর্জাতিক নিয়মকানুন ও কনভেনশন লঙ্ঘন করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ