বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গোপসাগরে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকারী ভারতীয় ফিশিং ট্রলারসহ ভারতের ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার বিকেলে আটককৃত ট্রলার ও ১৬ জেলেকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মুহা. ইকবাল বাহার চৌধুরী জানান, ভারতীয় ফিশিং ট্রলার ‘এফবি মঙ্গল চণ্ডী-৭’ বাংলাদেশের জলসীমার ১০.২ নটিকাল মাইল ভেতরে প্রবেশ করে মাছ ধরছিল। এ সময় তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্ঘন আইনে মামলা দায়েরের পর আগামী বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে।

এদিকে, আটক ট্রলারে থাকা মাছ মোংলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের উপস্থিতে নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ