বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীসহ বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।

এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের নিম্ন আয় ও ফুটপাতের মানুষসহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ শীতে দিশেহারা। বিশেষ করে গরীব ও অসহায় মানুষ শীতে অনেক দূর্ভোগ পোহাচ্ছে। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। বনী আদম আশরাফুল মাখলুকাত আজ প্রচন্ড শীতের মধ্যেও খোলা আকাশের নিচে বসবাস করছে। এমতাবস্থায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

নেতৃদ্বয় আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও অসহায় মানুষের পাশে সাধ্যানুযায়ী দাঁড়ানোর চেষ্টা করে আসছে, ভবিষ্যতেও চেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। অথচ ইসলামের প্রথম যুগে অর্থাৎ হযরত ওমর রা. বলেছিলেন, ‘আমি রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায় যদি একটি বনের কুকুরও না খেয়ে মারা যায় তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ‘

এমন কথার প্রেক্ষিতে আমরা কি মনে করতে পারি যে, ইসলামের দায়িত্বশীলগণ দেশের জন্য, দেশের মানুষ তো বটেই পশু-পাখির সেবায় ও তারা সর্বদা সচেষ্ট থাকতেন। এখনও যদি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকতো তাহলে আশরাফুল মাখলুকাত এভাবে খোলা আকাশের নিচে প্রচন্ড ঠান্ডা, বৃষ্টি, ঝড়-তুফানে থাকতো না। তারা মানবতার সার্বিক মুক্তির জন্য ইসলামের বিকল্প নেই বলে ইসলামের সুশীতল ছায়াতলে সকলকে ফিরে আসার আহবান জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ